মন্ত্রী বলেন, ‘শোভাযাত্রার নাম নিয়ে দীর্ঘদিন ধরে চলা মঙ্গল ও আনন্দ বিতর্কের অবসান ঘটাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ সমাজে বিভাজন নয়, বরং বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘অতীতে ভিন্ন সময়ে শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে, যা নিয়ে নানা মতভেদ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে সব পক্ষের মধ্যে সমন্বয় আনতেই বৈশাখী শোভাযাত্রা নাম নির্ধারণ করা হয়েছে।’
আরও পড়ুন:
এদিকে, শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সজাগ রয়েছে।’
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী। খুব শিগগিরই জাদুঘরটি চালু করা হবে বলে জানান তিনি।





