প্রতিমন্ত্রী জানান, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ডিজেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এসময় কৃষকেরা যেন প্রয়োজনীয় ডিজেল পান, সে বিষয়ে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘এপ্রিল মাসের সব ধরনের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি সরকারের রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের জ্বালানি চাহিদা মজুতের উদ্যোগ নেয়া হয়েছে।’
অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, এপ্রিল মাসের ডিজেল চাহিদা এরইমধ্যে কাভার্ড রয়েছে। নতুন কয়েকটি জ্বালানি উৎস শনাক্ত করা হয়েছে এবং সেগুলো থেকে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করা সম্ভব হবে।
সবাইকে জ্বালানি সাশ্রয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনোভাবেই যেন কৃষকেরা জ্বালানি সংকটে না পড়েন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’





