জনগণের টাকার কথা মাথায় রেখে সতর্কভাবে প্রকল্প বাছাই করা হচ্ছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

জনগণের টাকার কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কভাবে প্রকল্প বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (সোমবার, ৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রথম একনেক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আমির খসরু বলেন, ‘এজেন্ডায় থাকা ১৯টি প্রকল্পের বেশিরভাগই আগের সরকারের নেয়া। পর্যালোচনায় নানা সমস্যা ও অপ্রয়োজনীয়তার প্রশ্ন উঠে আসায় মাত্র ৭টি প্রকল্প নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ৫টি অনুমোদন পেয়েছে।’

আরও পড়ুন:

তিনি জানান, সব প্রকল্প মূল্যায়নে একটি কমিটি কাজ করছে। যেগুলোর প্রয়োজন নেই, সেগুলো বাদ দেয়া হবে। পুরনো প্রকল্প শেষ করে নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রকল্প নেয়া হবে।

এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় নেয়া অনেক প্রকল্পে অর্থনৈতিক লাভ নেই। তাই ১ হাজার ৩০০ এর বেশি প্রকল্প যাচাই করে যৌক্তিকগুলো রাখা এবং বাকিগুলো বাদ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।’

এসএইচ