জাতীয় সংসদের অধিবেশন চলছে

জাতীয় সংসদ অধিবেশন
দেশে এখন
0

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। অধিবেশনের বৈঠক আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল ১০টা ৩২ মিনিটে পুনরায় শুরু হয়।

এখন পর্যন্ত ৯টি বিল সংসদে উত্থাপিত হয় ও তা সর্বসম্মতিক্রমে পাশ হয়।

এখন পর্যন্ত পাশ হওয়া বিলগুলো হলো, জাতীয় ক্রীড়া পরিষদ সংশোধন বিল-২০২৬, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল-২০২৬, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট সংশোধন বিল-২০২৬, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল-২০২৬, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬, বাংলাদেশ শ্রম সংশোধন বিল-২০২৬, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল-২০২৬ ও আইনগত সহায়তা প্রদান সংশোধন বিল-২০২৬।

আরও পড়ুন:

এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়। পরে ২৯ মার্চ বিকেল ৩টায় আবারও অধিবেশন শুরু হয়।

এসএইচ