পরিদর্শনকালে চেয়ারম্যান হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও সেবার মান পর্যবেক্ষণ করেন। তিনি কাউন্টারে কর্মরত স্টাফদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। হজযাত্রীদের ভোগান্তি কমাতে এবং সেবা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজতর করতে তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। এ সময় তিনি যাত্রী হ্যান্ডলিং, বোর্ডিং প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, ব্যাগেজ ব্যবস্থাপনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সময় ব্যবস্থাপনা এবং আন্তঃসংস্থার সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন:
পরিদর্শন শেষে চেয়ারম্যান আশা ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বছরের হজ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মো. মুকিত-উল-আলম মিঞা এবং প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া হোসেনসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




