আজ (বুধবার, ১৫ এপ্রিল) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে অ্যাডভাইজরি কমিটির প্রথম সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এতদিন গ্যাস বিদ্যুৎ সহ অন্যান্য জ্বালানি ছিল আমদানি নির্ভর। এজন্য সংকট মোকাবিলায় কৌশল গত মজুদ থাকতে হবে, জ্বালানি বা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে। এছাড়া, অলিগাররা বাজারকে নিয়ন্ত্রণের ফলে মানুষ আরও দরিদ্র হচ্ছে।’
আরও পড়ুন:
এসময়, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, চলমান প্রকল্প গুলোকে চালিয়ে নিতে বর্তমান সরকারের লক্ষ্যের সঙ্গে তা পর্যালোচনার চেষ্টা করা হবে। জ্বালানি একটি জাতীয় সংকট, এটা মোকাবিলায় সরকার সবাইকে যুক্ত করার চেষ্টা করছে।
এছাড়া নিজেদের জ্বালানি সম্ভাবনাগুলোর সক্ষমতা তৈরি করা এবং দ্রুত সংকট উচ্চারণের নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া উচিত।





