আরিফুল হক চৌধুরী বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খোলা এবং জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার খোলার ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করছে সরকার।’
এদিকে দেশের বন্ধ কল-কারখানা খুলে দেয়ার ব্যাপারে কাজ চলছে, দ্রুতই বন্ধ কল-কারখানা খুলে কর্মসংস্থান সৃজনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
আরও পড়ুন:
এছাড়া সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত প্রায় ৪০০ কোটি ব্যয়ে নির্মিত হাইটেক পার্ককে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপারেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এর আগে সিলেট বিভাগীয় স্কিলস কম্পিটিশনে প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী পলিটেকনিকের পড়াশোনার মান বৃদ্ধি এবং দ্রুত অবকাঠামোগত উন্নয়নের জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় বিশ্বের বিভিন্ন দেশে কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘পলিটেকনিক ও ভোকেশনাল থেকে মানসম্পন্ন শিক্ষাগ্রহণের পর যাতে বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে শিক্ষার্থীরা কাজ করতে পারেন, সে ব্যাপারে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে।’
এসময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের সচিব, এসেট প্রকল্পের পরিচালক, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষসহ সিলেট বিভাগের ১৪টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় সিলেট বিভাগের চার জেলা থেকে মোট ৪২টি ইনোভেশন স্টলে নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট তুলে ধরেন শিক্ষার্থীরা।





