আরিফুল-হক-চৌধুরী
কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা :আরিফুল হক চৌধুরী

কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা :আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

সফল খামারি হিসেবে স্বর্ণপদক পেলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সফল খামারি হিসেবে স্বর্ণপদক পেলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় গড়ে তোলা আফসা হক ডেইরি ফার্মের মাধ্যমে তিনি এই অর্জন করেন।

শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী

শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী

শ্রমিক নেতারা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সদিচ্ছা এবং আন্তরিক সহযোগিতার কারণে অল্প সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন ও মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মালিক-শ্রমিকদের দরকষাকষির পর আজ মজুরি বোর্ডের পঞ্চম সভা

মালিক-শ্রমিকদের দরকষাকষির পর আজ মজুরি বোর্ডের পঞ্চম সভা

দীর্ঘ আলোচনার পর মালিক শ্রমিকদের দরকষাকষি ও ভোটাভুটির মাধ্যমে চতুর্থ সভার সিদ্ধান্ত নিয়ে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) আবারও বসছে নিম্নতম মজুরী বোর্ডের পঞ্চম সভা।

মালয়েশিয়াগামী কর্মীদের পরীক্ষায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে ১১ দফা নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের পরীক্ষায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে ১১ দফা নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে এফডব্লিউসিএমএস-ভুক্ত মেডিকেল সেন্টারসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান।

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর প্রস্তুতি; সরকারি খরচে যাবেন ১ হাজার জুলাইযোদ্ধা

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর প্রস্তুতি; সরকারি খরচে যাবেন ১ হাজার জুলাইযোদ্ধা

চলতি মাসের শেষেই ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন। তাদের মধ্যে এক হাজার থাকবেন জুলাইযোদ্ধা। সরকারি খরচে এসব জুলাইযোদ্ধাকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

দিনভর বিক্ষোভ; মজুরি বোর্ড হচ্ছে রোববার

দিনভর বিক্ষোভ; মজুরি বোর্ড হচ্ছে রোববার

তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল (রোববার, ১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করবে সরকার। শ্রমিক নেতাদের সঙ্গে টানা পাঁচ ঘণ্টা আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হওয়ায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।

মজুরি বোর্ড গঠন কাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই: শ্রমমন্ত্রী

মজুরি বোর্ড গঠন কাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই: শ্রমমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল (রোববার, ১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমিকদের দাবি পূরণে রোববার থেকে পর্যায়ক্রমে কাজ শুরু: শ্রমমন্ত্রী

শ্রমিকদের দাবি পূরণে রোববার থেকে পর্যায়ক্রমে কাজ শুরু: শ্রমমন্ত্রী

মজুরি বোর্ড গঠনসহ শ্রমিকদের দাবি পূরণে আগামীকাল (রোববার, ৩১ অক্টোবর) থেকে পর্যায়ক্রমে কাজ শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পোশাকশিল্পে চলমান অসন্তোষের প্রেক্ষিতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী অভিযোগ করেন—পরিকল্পিতভাবে অসন্তোষ সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী।

অবৈধ উপায়ে বিদেশ যাওয়া বন্ধ ও বৈধপন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

অবৈধ উপায়ে বিদেশ যাওয়া বন্ধ ও বৈধপন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধপন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নন ইস্যুকে ইস্যু বানালে সরকার বসে থাকবে না: শ্রমমন্ত্রী

নন ইস্যুকে ইস্যু বানালে সরকার বসে থাকবে না: শ্রমমন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘শ্রমিকদের বেতন আটকে রাখার ঘটনা কমেছে। তবুও বিনা নোটিশে রাস্তায় আন্দোলনে নামলে সমস্যা তৈরি হয়। নন ইস্যুকে ইস্যু তৈরি করলে সরকার বসে থাকবে না।’