তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মুগ্ধকর স্বভাবসুলভ আচরণ, তার ড্রেস আপ’ সবকিছুই অতি সাধারণ। তিনি আসলে দেশ সেবা করার জন্যই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি চান দেশের সব ভালো কাজগুলো হোক।’
আতিকুর রহমান রুমন বলেন, ‘সরকার পরিচালনার দায়িত্বে আসার পর থেকে আমাদের সাফল্যগুলোর মধ্যে একটি জিনিসই বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো ‘একটি যুদ্ধের কারণে তেলের দামসহ কিছু জিনিসের দাম বৃদ্ধির দিকে। এটা ছাড়া অন্যান্য প্রশাসনিক কাজ বা দুষ্টু লোকেরা যে খারাপ কাজগুলো করছিল, এগুলো তুলনামূলক অনেক কমে গেছে।’
আরও পড়ুন:
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সরকারের যে ভালো দিক, এগুলো তুলে ধরবেন। আমাদের সহযোগিতা করবেন। সরকারকে সহযোগিতা করবেন। যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, সেগুলো আমাদের বলবেন। আমরা যেন আগামীতে ভালো করতে পারি।’
উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন, সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।—বাসস





