হজযাত্রীদের ভিড়ে মুখর আশকোনা হজক্যাম্প; স্বপ্ন পূরণের পথে হাজিরা

হজযাত্রা
ধর্ম ও বিশ্বাস
দেশে এখন
0

হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প। দীর্ঘদিনের স্বপ্ন বুকে নিয়েই আল্লাহর ঘরে যাচ্ছেন তারা। ব্যবস্থাপনায় সন্তুষ্টি থাকলেও, ট্রলির স্বল্পতা ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজের দাবি অনেকের। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৩৪৫ জন সৌদি আরবে গিয়েছেন। দু’দিনে পৌঁছেছেন ১০ হাজার ২১৩ জন।

যারা বছরের পর বছর স্বপ্ন দেখেছেন হজে যাওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে এবার। আল্লাহ’র ঘরে যেতে পারার আনন্দে উচ্ছ্বসিত তারা, যদিও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় মনে কিছুটা শঙ্কাও কাজ করছে। যুদ্ধের কারণে কিছুটা শঙ্কায় আছেন বলে জানান হাজীরা।

প্রত্যেক হজযাত্রীর গল্প আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই। নিজের ও প্রিয়জনের জন্য, আর পুরো উম্মাহর জন্য প্রার্থনা। যেন পূর্ণতা পায় সবার হজ, দেশে ফিরে আসে শান্তি আর শৃঙ্খলা। একজন হাজী বলেন, ‘আমরা অনেকে যাচ্ছি বাংলাদেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া করবো।’

আরও পড়ুন:

হজক্যাম্প থেকে ইমিগ্রেশেন সবকিছুই সম্পন্ন হচ্ছে নির্বিঘ্নে। সন্তুষ্ট যাত্রীরা। তাদের মতে, আগের চেয়ে সহযোগিতা বেড়েছে। তবে ট্রলির স্বল্পতা ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজের দাবি জানিয়েছেন কেউ কেউ। কোনো সমস্যায় পরতে হয়নি বলে জানান হজ যাত্রীরা।

এবার হজযাত্রা আরও সহজ করতে যুক্ত হয়েছে যোগাযোগের নতুন সুবিধা। গ্রামীণফোনের রোমিং সেবার মাধ্যমে নিজের সিম ব্যবহার করেই সৌদি আরব থেকে স্বজনদের সঙ্গে কথা বলতে পারছেন হাজীরা যা তাদের মনে এনে দিয়েছে বাড়তি স্বস্তি।

একজন বলেন, ‘পারিবারিক কাজের কারণে সিমকে রোমিং করেছি। আশাকরি ভালো সার্ভিস পাবো।’

জেআর