আজ ( রোববার, ২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
এ সময় বেকারত্ব দূর করতে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন:
শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে, ফলাফল অক্টোবরের মাঝামাঝি আর জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়গুলো ডাকে। এ পদ্ধতির কারণে প্রত্যেকের জীবন থেকে অনেক সময় চলে যাচ্ছে।’
এ সময় তিনি ইউজিসিকে অনুরোধ করে বলেন, ‘কখন শিক্ষার্থীদের ভর্তি করাবেন আর কখন তারা পাশ করে বের হবে এ বিষয়ে সমন্বয় করতে হবে।’
প্রশ্নফাঁস প্রসঙ্গে মন্ত্রী জানান এসএসসি পরীক্ষা নিয়ে যারা গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।





