আজ (শুক্রবার, ১ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘মহামতি গৌতম বুদ্ধ পৃথিবীতে এসেছিলেন সমস্ত অসত্য ও হিংসাকে দূর করার জন্য।’
এই প্রেক্ষাপটে তিনি শান্তিপ্রিয় সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ ও হিংসাকে ‘না’ বলার আহ্বান জানান।
আরও পড়ুন:
মির্জা ফখরুল বলেন, ‘সব ধর্মই মানুষের কল্যাণের জন্য এসেছে, যুদ্ধ বা হিংসার জন্য নয়।’
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘একমাত্র বিএনপিই জাতিসত্তা, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার অস্তিত্বকে স্বীকৃতি দেয়, যা অন্য কোনো দল করে না।’
আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে বহু ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করে।’
বিশ্বে চলমান যুদ্ধ, হানাহানি এবং ঘৃণার ঊর্ধ্বে গিয়ে মহামতি বুদ্ধের অহিংসা ও শান্তির বাণী বিশ্ব নেতৃত্ব অনুসরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।





