দেশে পৌঁছেছে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ

নিহত শিক্ষার্থী জামিল লিমন
দেশে এখন
1

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি ছাত্র জামিল আহমেদ লিমনের মরদেহ সব আইনি প্রক্রিয়া শেষে দেশে আনা হয়েছে। আজ (সোমবার, ৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় তাকে বহন করা ইকে-৫৮২ ফ্লাইটটি।

এমিরেটস এয়ারলাইন্স এ তার মরদেহ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন লিমন।

গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। ৮ দিন পর ২৪ এপ্রিল তল্লাশি চালিয়ে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে প্রথম লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:

পরে ২৬ এপ্রিল ল্যান্ড ব্রিজের একটি জলাশয় থেকে বৃষ্টির দেহাবশেষ পাওয়া যায়। সেলফোন লোকেশন এবং লাইসেন্স প্লেট রিডার ডেটা ব্যবহার করে জানা যায় মূলত লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহ এ হত্যার সঙ্গে জড়িত বলে ধারনা করছে পুলিশ।

লিমনের শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন, ডিএনএ পরীক্ষা, দাঁতের তথ্য, ভিডিও, পোশাক দেখে পুলিশ পরে নিশ্চিত হয় এটিই নিখোঁজ লিমন।

এফএস