পদ্মা ব্যারাজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারাজ নিয়ে আমরা খুব শিগগির সিদ্ধান্ত নেব। আগামী একনেকের সভায় বিষয়টি উপস্থাপন হবে।’
আরও পড়ুন:
এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আর ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে, সে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, পূর্ব ঘোষিত ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অনেকগুলো কর্মসূচির মধ্যে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর আগামী ২৫ মে প্রধানমন্ত্রী ফেনী যাবেন বলেও জানান শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।




