নগরীর সমস্যা সমাধানে এলাকা ভিত্তিক শুনানির প্রতিশ্রুতি ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম
দেশে এখন
0

নগরীর সমস্যা সমাধানে এলাকা ভিত্তিক শুনানির প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ (শুক্রবার, ৮ মে) সন্ধ্যায় সেগুনবাগিচা সোসাইটি সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নাগরিক সুবিধা নিশ্চিত সরকার বদ্ধপরিকর।’ নগরীর শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আগামীতে বয়স্ক লোকদের বিনোদনের ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

এসময় অটো রিকশার ভোগান্তির কথা তুলে ধরে বলেন, ‘৫ আগস্টের পর সারাদেশ থেকে রিকশা ঢাকায় এসে বিশৃঙ্খলা করছে।’ এসময়ও সেগুনবাগিচার বিভিন্ন অসুবিধা কথা তুলে ধরে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এএইচ