আজ (রোববার, ১০ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতকরণ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ না হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।’
মে দিবসের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, ‘ভিন্ন ভাষা, পেশা ও শ্রেণির মানুষ নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিলেন। কোনো আন্দোলন সফল করতে এবং ন্যায্য অধিকার আদায় করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।’





