সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ইসমাইল বাঘাই বলেন, ‘আইএইএ-এর কাজ হলো কারিগরি বিষয়গুলো যাচাই করা; হরমুজ প্রণালি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা তেহরানের আচরণ কেমন হওয়া উচিত—তা নিয়ে রাজনৈতিক বার্তা দেয়া নয়।’
ইরানের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, যখন কোনো পেশাদার প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কাছে হার মানে, তখন সেই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা নষ্ট হয়। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকারিতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে বলে তিনি মন্তব্য করেন।





