আজ (বুধবার, ১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এসময় জুন মাস থেকে দুই ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
মন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি থাকলেও জুন নাগাদ তা পূরণ হয়ে যাবে। আর হাম নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রসঙ্গে গণমাধ্যমে অনেক ভুল তথ্য আসছে।’
সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে বলেও জানান তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত আমলে হামের টিকা কেন দেয়া হয়নি তা নিয়ে তদন্ত করবে সরকার।’
তবে তদন্তের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।





