সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক

সংসদের লাইব্রেরি কমিটির বৈঠক
দেশে এখন
0

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চার নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৩ মে) কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজিবুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবন গ্রন্থাগারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সাব-কমিটি ‘জাতীয় সংসদ গ্রন্থাগার বিধিমালা ২০১২’ এবং ‘জাতীয় সংসদ গবেষণা নীতিমালা ২০২৩’ বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুন:

‘জাতীয় সংসদ গ্রন্থাগার বিধিমালা ২০১২’ এর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিয়োজন ও পরিমার্জনপূর্বক মূল কমিটিতে উপস্থাপনের জন‌্য সাব-কমিটি সুপারিশ করে।

বৈঠকে ‘জাতীয় সংসদ গবেষণা নীতিমালা ২০২৩’ এর অধিকতর সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস