হামের টিকাদান কর্মসূচিতে সাফল্য অর্জিত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য
দেশে এখন
1

হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জানান, ইপিআই কর্মসূচির সঙ্গে নিয়মিতভাবে হামের টিকা কর্মসূচি চলবে।

আজ (বৃহস্পতিবার, ২১ মে) জাতীয় প্রেসক্লাবে হামের প্রাদুর্ভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করণীয় ও জনসচেতনতা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামের টিকাদানের সঙ্গে জড়িত কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ১১ লাখ সিরিঞ্জ সংগ্রহ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সিডিউল সময়ের আগেই ভিটামিন এ সংগ্রহ করা হয়েছে।’

আরও পড়ুন:

সাখাওয়াত হোসেন বলেন, ‘পোর্টাল কর্মীদের ৯ মাসের বকেয়া বেতন পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে।’

এসময় সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সরকারের সার্বক্ষণিক তদারকির কারণে হামের সংক্রমণের তীব্রতা কমে এসেছে।’

রামিসা হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘অপরাধীর এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে কেউ এমন অপরাধ করার দুঃসাহস না দেখায়।’

এসএস