আজ (রোববার, ২৪ মে) রাজধানীর দিয়াবাড়ির পশুর অস্থায়ী হাট পরিদর্শনকালে তিনি এসব জানান তিনি।
একই সঙ্গে হাটে ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘এবার ডিজিটাল লেনদেন ব্যবস্থা, জালিয়াতি রোধে জাল টাকা শনাক্তকরণ বুথ এবং প্রতিটি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রাখা হচ্ছে।’
আরও পড়ুন:
এদিকে, রাজধানী ঢাকার পশুর হাটগুলো জমতে শুরু করেছে। ঈদের এখনো কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে পশু আসতে শুরু করেছে।
খামারি ও ব্যাপারীরা ট্রাকভর্তি গরু, মহিষ ও ছাগল নিয়ে হাটে হাজির হচ্ছেন। বেচাকেনা পুরোদমে শুরু না হলেও ব্যাপারী প্রত্যাশা করছেন এবার তারা প্রত্যাশিত ব্যবসা করতে পারবেন।





