প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭২ জন শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন শিশু।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৫ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২ জন ঢাকা বিভাগে, ২ জন ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী বিভাগে একজন। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৩ জন শিশু।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৫ জন ঢাকা বিভাগের। এরপর চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, বরিশালে ১৪০ জন এবং খুলনায় ৯৮ জন শিশু ভর্তি হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১০৩ জন শিশু।





