সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে একটি গোষ্ঠী: রিজভী

রুহুল কবির রিজভী
দেশে এখন
0

একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ২৯ মে) সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচিত অঙ্গীকার বাস্তবায়নে সোচ্চার বর্তমান সরকার, কিন্তু তারপরও নানাভাবে চক্রান্ত করছে একটি গোষ্ঠী।’

এসময় বিরোধী দলকে ষড়যন্ত্রের পথ পরিহার করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি।

রিজভী জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি স্থানে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ইএ