প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পর হাতিরঝিল লেক পরিষ্কার করছে রাজউক

হাতিরঝিল লেক পরিষ্কার করছে
দেশে এখন
0

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আজ (শনিবার, ৩০ মে) সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদুল আজহার পরের দিন কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

রাজধানীর হাতিরপুল ও এলিফ্যান্ট রোডে এবং গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় কোরবানির পশুর বর্জ্য ও আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় ও দায়িত্ব অবহেলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) সাময়িক দরখাস্তের নির্দেশ দেন।

তিনি জানান, এ কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালেই হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজউক।

এফএস