আজ (শুক্রবার, ৫ জুন) রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে সেতুর পশ্চিম পাড় তথা সিরাজগঞ্জ মহাসড়কের সেতুর টোলপ্লাজা থেকে কোনাবাড়ী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট এর সৃষ্টি হয়েছে। সেতু কর্তৃপক্ষ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাসগুলো সরিয়ে নিলে সোয়া ১০টার দিকে আবারও ধীর গতিতে চলছে শুরু করে যানবাহন।
আরও পড়ুন:
যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে এক বাসের পেছনে আরেক বাস ধাক্কা দিয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।’
দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়া হয়েছে তবে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় যানজট নিরসনে আরও সময় লাগবে বলে জানান তিনি।





