যমুনা-সেতু
ঈদযাত্রার ৪ দিনে যমুনা সেতুতে প্রায় ১৩ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রার ৪ দিনে যমুনা সেতুতে প্রায় ১৩ কোটি টাকা টোল আদায়

গত দুই দিন ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপে কখনও ধীর গতি আবার কখনো থেমে যানজটের ভোগান্তির ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এদিকে ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে এক লাখ ৭৯ হাজার ৭৯৫ যানবাহন পারাপার হয়েছে। ৯৬ ঘণ্টায় এসব যানবাহন থেকে ১২ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ১০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ, বাস সংকট

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ, বাস সংকট

ঈদের আগের দিনও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। তবে স্বাভাবিকের চেয়ে কম পরিবহন চলাচল করায় বাসের সংকট দেখা দিয়েছে। এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছে না ঘর মুখো মানুষ। অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক পিকআপে বাড়ি যাচ্ছে।

১৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

১৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

দিনভর ভোগান্তির পর অবশেষে ১৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌ক হয়ে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।

ঈদযাত্রা: রোদ-গরম আর ধুলাবালিকে সঙ্গী করে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের লাখো মানুষ

ঈদযাত্রা: রোদ-গরম আর ধুলাবালিকে সঙ্গী করে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের লাখো মানুষ

দিনভর ভোগান্তি সত্ত্বেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। প্রচণ্ড রোদ, গরম এবং ধুলাবালির কারণে যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে গেছে।

যমুনা সেতু সংযোগ সড়কে দীর্ঘ যানজট, ধীরগতিতে যান চলাচল

যমুনা সেতু সংযোগ সড়কে দীর্ঘ যানজট, ধীরগতিতে যান চলাচল

অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়াসহ নানা কারনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ২০ কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। গতকাল (বুধবার, ১৮ মার্চ) মাঝরাত থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত সড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বৃষ্টিতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

বৃষ্টিতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

দফায় দফায় বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ ঘরমুখো মানুষ দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিলেও বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে যারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছেন। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছে মানুষ।

যমুনা সেতু মহাসড়কে চার লেনের সুফল, তবু যানজটের শঙ্কা

যমুনা সেতু মহাসড়কে চার লেনের সুফল, তবু যানজটের শঙ্কা

ঈদে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চার লেনের সুফল পাচ্ছেন উত্তরবঙ্গের মানুষ। যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হওয়ায় ঈদযাত্রায় এই অংশে মিলছে স্বস্তি। তবে সেতুর টোল আদায়ে ধীরগতি আর হাটিকুমরুল মোড়ে ইন্টারচেইঞ্জের নির্মাণকাজের কারণে কিছুটা যানজটের শঙ্কাও রয়েছে। সড়ক বিভাগ বলছে, ভোগান্তি কমাতে খুলে দেয়া হবে ইন্টারচেইঞ্জের দুটি লেন।

ঈদযাত্রায় যমুনা সেতুতে ৪৭ হাজার যানবাহন, টোল আদায় সাড়ে ৩ কোটি

ঈদযাত্রায় যমুনা সেতুতে ৪৭ হাজার যানবাহন, টোল আদায় সাড়ে ৩ কোটি

ঈদুল ফিতরকে সামনে রেখে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের চাপ বেড়েছে। নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে: সেতু প্রতিমন্ত্রী

এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে: সেতু প্রতিমন্ত্রী

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ বিভাগ ও অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। সড়কের কোথাও যানজট পাইনি। পোশাক কারখানা ছুটি হবে বুধবার, আমরা খুবই আশাবাদী এই রকম পরিস্থিতি থাকবে। আগামীকাল যদি পার হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে।

ঈদযাত্রায় গণপরিবহন সংকটে ভোগান্তি, নেই মহাসড়কে যানজট

ঈদযাত্রায় গণপরিবহন সংকটে ভোগান্তি, নেই মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ। যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট নেই। তবে মহাসড়কে গণপরিবহনের সংকট দেখা দেয়ায় ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কের এলেঙ্গাসহ ‍গুরত্বপূর্ণ এলাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে। অনেকেই বাস বা গণপরিবহনে না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে বাড়ি যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮ টি যানবাহন পারাপার

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮ টি যানবাহন পারাপার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পুরোদমে শুরু হয়েছে ঈদযাত্রা। এতে যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ। যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শুরু হয়েছে ঈদযাত্রা। এতে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এলেঙ্গা বাসস্ট্যান্ডে নির্মাণাধীন উড়াল সেতু ও ধারণ ক্ষমতার অধিক যমুনা সেতুতে যানবাহন পারাপারসহ নানা কারণে যানজটের শঙ্কা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। যানজট নিরসনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা।