জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত বাংলাদেশের ৬ শাহাদাতবরণকারী শান্তিরক্ষী

পদক গ্রহণ করছেন সালাউদ্দিন নোমান চৌধুরী
দেশে এখন
0

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্য পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড’ পদকে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গতকাল (শুক্রবার, ৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সম্মাননা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর নিকট হস্তান্তর করেন।

ছয় শাহাদাতবরণকারী শান্তিরক্ষী |ছবি : সংগৃহীত

সম্মাননাপ্রাপ্ত বীর শান্তিরক্ষীরা হলেন; কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মোমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মো. জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

আরও পড়ুন:

২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলিতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শত্রুপক্ষের ড্রোন হামলায় তারা শাহাদাতবরণ করেন। তাদের সাহস, পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে এ আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের স্মরণ করছে।

এফএস