এবারের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এরমধ্যে এনবিআর থেকে আয় ধরা হচ্ছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিস (এডিপির) আকার ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। যা গেল বারের তুলনায় বাড়ছে এক লাখ কোটি টাকা।





