বিরোধীদলীয় নেতার সঙ্গে আইসিএপিপির সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

সাক্ষাৎকার অনুষ্ঠিত
দেশে এখন
0

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) সেক্রেটারি জেনারেল ওহ সংয়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার, ৮ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইসিএপিপির সেক্রেটারিয়েট অফিসার পার্ক বিয়ংচান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বৈঠকে ওহ সং আইসিএপিপির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি জানান, আইসিএপিপির পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে। যেখানে অংশগ্রহণের জন্য বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়।

পাশাপাশি আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা করেন।

এফএস