আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন।
অভিযানে মানিকগঞ্জ অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার, স্বপ্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার, নিরাময় নার্সিং হোমকে ৪০ হাজার এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘লাইসেন্স নবায়ন না থাকা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’





