স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশের দু’দিন পেরোলেও আদ-দ্বীনে ছয় শতাধিক রোগী

আদ-দ্বীন হাসপাতালে রোগী
স্বাস্থ্য
দেশে এখন
0

ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় বাতিল হয়েছে লাইসেন্স , রোগী সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবুও সব রোগী সরিয়ে নেয়নি আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী সরানোর নোটিশ দেয়ার দুই দিন পরও ১৬০ জন রোগী জরুরি বিভাগসহ অন্য বিভাগে ভর্তি রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ (রোববার, ১৪ জুন) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, নতুন করে কোনো রোগী ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ।

এছাড়া হাসপাতালটিতে ভর্তি থাকা ৭০০ রোগীর অধিকাংশই পর্যায়ক্রমে চলে যাচ্ছে। নতুন ভর্তি হতে আসা রোগীরা পড়েছেন বিপাকে।

আরও পড়ুন:

তারা বলছে, অল্প খরচে এমন হাসপাতাল পাওয়া কঠিন। সরকারের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার দাবি রোগী ও তাদের স্বজনদের।

রোগী সরানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ‘প্যাথলজির লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করা বেআইনি।’

এ বিষয়ে আইনের মাধ্যমে পদক্ষেপ নিবেন তারা।

এসএস