গতকাল (মঙ্গলবার, ১৬ জুন) বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী ‘কালাই হাউজ’ পরিদর্শনে গিয়ে তিনি এ খাবারটি উপভোগ করেন।
রুটি তৈরির প্রক্রিয়া ও সেলফি কালাই রুটি কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তা দোকানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রত্যক্ষ করেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় তিনি নিজের মোবাইল ফোনে রুটি বানানোর ছবি তোলেন এবং সেলফি নেন। এরপর তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার প্রস্তুতের প্রক্রিয়াও দেখেন।
আরও পড়ুন:
খাবারের প্রস্তুতি দেখা শেষে রাষ্ট্রদূত তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাই রুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়াদাওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, কালাইয়ের রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এককথায় দারুণ ছিলো।
এদিকে মার্কিন রাষ্ট্রদূতের কালাই হাউজে আসার খবর পেয়ে ঐতিহ্যবাহী এ খাবার খাওয়ার দৃশ্য একনজর দেখতে সেখানে স্থানীয় প্রচুর উৎসুক জনতা ভিড় জমান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।





