ঢামেকের সামনে কিশোরীর মরদেহ ফেলে পালালো ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ
দেশে এখন
1

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর (আনুমানিক ১৫ বছর) মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ (বুধবার, ১২ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে দুই ব্যক্তি ওই কিশোরীকে সিএনজিচালিত অটোরিকশায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে একটি ট্ররিম্যান ট্রলিতে করে জরুরী বিভাগে নিয়ে যান।

তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে দুই ব্যক্তি একজন টিকিট আনার কথা বলে ও অপরজন গাড়ি ভাড়া দেয়ার কথা বলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।

পরে হাসপাতালের স্টাফরা তাকে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘কিশোরীর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘ভিকটিমের শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাসহ পালিয়ে যাওয়া দুই পুরুষকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

এফএস