নাশকতার আশঙ্কায় ঢাকা-চট্টগ্রামসহ ৬ এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ

বাংলাদেশ সেনাবাহিনী
দেশে এখন
9

নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। আজ (রোববার, ২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে।

যেসব এলাকায় সেনা মোতায়েন করা হচ্ছে

  • ঢাকা মেট্রোপলিটন এলাকা
  • চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা
  • গাজীপুর মেট্রোপলিটন এলাকা
  • নারায়ণগঞ্জ জেলা
  • গোপালগঞ্জ জেলা
  • ফরিদপুর জেলা

ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত চিঠির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

এসএইচ