আজ (বুধবার, ২৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ২৭টি প্রস্তাব অনুমোদন হয়।
এতে কৃষি উৎপাদনে মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি এবং দেশের কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারসহ মোট ৬০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
আরও পড়ুন:
পাশাপাশি চার কোটি লিটার ভোজ্যতেল এবং সাড়ে ২২ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনস্থ খাল পুনরুদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেয়া হয়।
তবে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জরুরিভিত্তিতে ডিজেল আমদানির পাঁচটি প্রস্তাব আলোচনা থেকে প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।





