ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ম্যাচের আগে প্রস্তুতিতে বাংলাদেশ দল
ফুটবল
এখন মাঠে
0

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেয়ে টুর্নামেন্টে টিকে থাকার প্রত্যাশা থমাস ডুলির দলের। ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচটি শুরু বাংলাদেশ সময় আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

৯ জন বংশোদ্ভুত ফুটবলার দিয়ে সাজানো বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশ সমান। তবে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে বড় ধাক্কা লেগেছে সেই স্বপ্নের পালে। এবার পালা ঘুরে দাঁড়ানোর, ইন্দ্রোনেশিয়ার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে থমাস ডুলির দলের প্রতিপক্ষ এবার সিঙ্গাপুর।

এই ম্যাচে হামজা-মুরসালিনদের লক্ষ্য একটাই সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেয়ে টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখা। সেই লক্ষেই অনুশীলনে বাড়তি মনোযোগ লাল সবুজের প্রতিনিধিদের।

সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে হামজা-শোমিতদের আত্ববিশ্বাস জোগাবে অতীত পরিসংখ্যান। গত এশিয়া কাপের বাছাই পর্বে এই সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ হারলেও জাতীয় স্টেডিয়ামে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ।

পরবর্তীতে ফিরতি ম্যাচে সিঙ্গাপুরের ঘরের মাটিতে ১-০ গোলে ম্যাচ হারলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে হামজা-শোমিতরা। অতীতের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটিয়ে এবার আসিয়ান কাপের মতো বড় মঞ্চে জয় তুলে নিতে উন্মুখ হয়ে আছে ফুটবলাররা।

সামগ্রিক পরিসংখ্যানে চারবারের দেখায় সবকটিতেই জিতেছে সিঙ্গাপুর। বাংলাদেশ দুই গোল করার বিপরীতে হজম করেছে ৭ গোল। র‌্যাংকিংয়েও বাংলাদেশ পিছিয়ে বেশ খানিকটা। তবে এই পরিসংখ্যান পাল্টাতে পারে এবারই। দলের খেলোয়াড়েরা মনোযোগী হচ্ছে সেদিকেই। টুর্নামেন্টে টিকে থাকতে জয় ছাড়া যে বিকল্প ভাবার সুযোগ নেই বাংলাদেশের।

এই টুর্নামেন্টে সিঙ্গাপুরের অবস্থা বাংলাদেশের মতোই, প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছে তারা। তাই তাদের জনও এ টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। তাইতো এই ম্যাচটা দুই দলের জন্যই অঘোষিত নকআউট ধরা হচ্ছে।

জেআর