ফ্লাইটটির অবতরণ উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা।
এর আগে গতকাল (শনিবার, ৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৭ ফ্লাইটে ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করে। ওই ফ্লাইটে সিলেটের ১৭১ জন এবং ঢাকার ২১ জন যাত্রী ছিলেন।
আরও পড়ুন:
এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চলাচল আবারও শুরু হলো। এ দাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। বৈঠকে ফ্লাইটটি পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
পরে গত ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে। নতুন সরকার গঠনের চার মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়।





