সায়েদাবাদ বাস টার্মিনালের অবৈধ কাউন্টার সরানোর আলটিমেটাম

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো.আবদুস সালাম
দেশে এখন
1

আগামী ১৫ জুনের মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনালের অবৈধ কাউন্টার-দোকানপাট সরাতে আলটিমেটাম দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মো. আবদুস সালাম বলেন, ‘এই সময়ের মধ্যে না সরলে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রীদের বাধ্যতামূলকভাবে টার্মিনালের ভেতর থেকে বাসে উঠতে হবে।’

এসময় রাজধানীর যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে ও গুলিস্তান টার্মিনাল বুড়িগঙ্গার অপর পাশে নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

ইএ