অ্যাডিলেড ওয়ানডে: বড় জয়ে সিরিজে সমতা ফেরালো ইংল্যান্ড

ইংল্যান্ড ওপেনার টম ব্যান্টন
এখন মাঠে
0

অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে সিরিজে এখন ১-১ সমতা ফিরেছে।

আগে ব্যাট করতে নেমে ওপেনার টম ব্যান্টনের ১২১ রানের ইনিংসে ভর করে পাহাড়সম লক্ষ্যের দিকে ছুটতে থাকে সফরকারী ইংল্যান্ড। আরেক ওপেনার বেন ডাকেট ৯ রানে ফিরলেও ওয়ানডাউনে নামা জো রুট ফিফটি তুলে নেন। মিডল অর্ডারে জর্ডান কক্সের ৬৭ ও উইল জ্যাকসের ৫৪ রানে ভর করে স্কোরবোর্ডে ৩৫৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাভিয়ার বার্টলেট ৩ উইকেট নেন।

৩৫৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাট রেনশর ৬৩ ও ক্যামেরন গ্রিনের ৬৪ রান ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটারই বিশের বেশি রান করতে পারেননি। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ৪ উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ২২০ রানে অলআউট হলে ইংলিশদের বড় জয় নিশ্চিত হয়।

এএম