বৃত্তি পরীক্ষায় বেড়েছে অনুপস্থিতি, কারণ খতিয়ে দেখার নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন
শিক্ষা
দেশে এখন
0

প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিসর ও বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নিবন্ধন করেও বিপুলসংখ্যক শিক্ষার্থী কেন পরীক্ষায় অংশ নেয় না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ (রোববার, ১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত পরীক্ষায় নিবন্ধন করেও প্রায় ৩৪ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়নি। এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন।

এছাড়া নতুন কোনো শিক্ষাক্রম নয়, বিদ্যমান কারিকুলামকে আরও যুগোপযোগী করতে সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের কাজ চলছে বলেও জানান তিনি।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে শিক্ষা কার্যক্রমে খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে আরও গুরুত্ব দেয়া হচ্ছে।’

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘নতুন কারিকুলাম প্রণয়নে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ যেন না পড়ে, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।’

জেআর