আজ (রোববার, ১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, সরকারি দপ্তরগুলোতে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি এ বিপুল ব্যয়ের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, তাও জানতে চান তিনি।
আরও পড়ুন:
জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন খাতে সব মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
তিনি আরও জানান, এ-সংক্রান্ত ‘মুজিব বর্ষ উদযাপন বাবদ ব্যয়ের বিবরণী’ শীর্ষক একটি বিস্তারিত তালিকা লিখিত উত্তরের সঙ্গে সংযুক্ত করে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।





