সেনেগাল কোচ পাপে বুনা বরখাস্ত

পাপে বুনা থিয়াও
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

বিশ্বকাপে ভরাডুবির জেরে প্রধান কোচ পাপে বুনা থিয়াওকে বরখাস্ত করলো সেনেগাল ফুটবল ফেডারেশন। গতকাল (শনিবার, ১১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডাগআউটের এ পরিবর্তনের কথা জানায় তারা।

চলতি বছরের জানুয়ারিতে মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনস জেতা সেনেগালকে নিয়ে বিশ্বকাপেও বড় প্রত্যশা ছিলো। তবে এ আসরের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে ধাক্কা খায় তারা। এরপর শেষ ৩২ এর লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও, ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় থিয়াওয়ের দল।

বিশ্বকাপে ব্যর্থতার পাশাপাশি ৪৫ বছর বয়সী থিয়াওয়ের উপর ঝুলছিল ৫ ম্যাচের নিষেধাজ্ঞা। নেশনস কাপের ফাইনালে পেনাল্টি সিদ্বান্তের প্রতিবাদে দলবল নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। যার শাস্তি শুর হতো আগামী সেপ্টেম্বর থেকে। থিয়াওয়ের বিদায়ের পর সেনেগালের পরবর্তি কোচ হিসেবে আলোচনায় আছেন ফরাসি বিশ্বকাপ জয়ী কিংবদন্তি প্যাট্রিক ভিয়েরা।

জেআর