আওয়ামী লীগের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বন্যায় প্রাণহানি হচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
দেশে এখন
0

আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বন্যায় প্রাণহানি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ১৩ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জলাবদ্ধতার জন্য যারা আটকে আছে তাদেরকে সহযোগিতা পৌঁছে দিতে সরকার এগিয়ে এসেছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক সরকার বলে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করছে।’

এসময় তিনি আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কারণে হাওরের মাঝে রাস্তা নির্মাণ ওই এলাকায় বন্যার কারণ।’ এছাড়াও, সরকারের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বিএনপি বন্যার্তদের কাছে এগিয়ে যাচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভী।

ইএ