আর্থিক খাতে সংস্কার নিয়ে আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

আর্থিক খাতে সংস্কার, করখাতে প্রবৃদ্ধিসহ সার্বিকভাবে আইএমএফ সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (সোমবার, ১৩ জুলাই) অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আইএমএফের নতুন ঋণ কর্মসূচী নিয়ে এ পর্যন্ত আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আইএমএফ নতুন রাজনৈতিক সরকারের কার্যক্রমে সন্তুষ্ট।’

আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে আইএমএফের দেয়া শর্তগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’ সংস্থাটি নতুন রাজনৈতিক সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলেও দাবি করেন অর্থমন্ত্রী।

ইএ