আজ (শুক্রবার, ১৭ জুলাই) সকালে সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘ধর্মীয় রীতিনীতি, আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় গুরুদের দিকনির্দেশনার মাধ্যমে যুবসমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। যাতে তারা বিপথগামী না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘সিলেটে যেমন মুসলিমদের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকাজ চলমান রয়েছে, তেমনই মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ কমিশনার, ভারতের সহকারী হাইকমিশনারসহ শ্মশান কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়িত চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।





