পূর্বে রাজনৈতিকভাবে পরিচালনার কারণে চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
দেশে এখন
0

বিগত সময়ে রাজনৈতিকভাবে পরিচালনার কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে দেশের চিকিৎসা খাত থেকে ব্রেন ড্রেন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ (শনিবার, ১৮ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজিত কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার।’

আরও পড়ুন:

এছাড়া তৃণমূলের মানুষ ভিআইপিদের কাছাকাছি মানের চিকিৎসা পেলে প্রতিবেশি দেশসহ বিদেশ যাওয়ার ঝোঁক কমবে বলেও জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘বিদেশি চিকিৎসকদের চেয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই দেশের চিকিৎসকরা।’

এসএইচ