পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সঙ্গে যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও আজিজের দ্বন্দ্ব লেগেই চলছিলো।
সেই দ্বন্দ্বের জের ধরে শনিবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দু’গ্রুপ দুই দিক দিয়ে র্যালি বের করলে সেই র্যালিটি থানার সামনে আসলে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের ২০ জন আহত হয়।
পরে জামালগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ওই উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী বলেন, ‘বিএনপির দুই গ্রুপ দুই জায়গা থেকে র্যালি বের করে থানার রাস্তা অতিক্রম করার সময় সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন দুপক্ষ দুদিকে অবস্থান করছে।’





