কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করল বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইএলও’র মহাপরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
দেশে এখন
0

কর্মপরিবেশ উন্নত করতে বাংলাদেশ এক নতুন যাত্রা শুরু করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আইএলও’র মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। গিলবার্ট হোংবোর দুই দিনব্যাপী বাংলাদেশ সফরকালে আজ (রোববার, ১৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রম-খাত সংস্কারের মাধ্যমে শোভন কাজ, সামাজিক ন্যায়বিচার ও শ্রম অধিকার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।

তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিক অধিকার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচনি ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শ্রম সুশাসন শক্তিশালীকরণ, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম চলাচল সহজতর করার ক্ষেত্রে আইএলও-র অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক অংশগ্রহণের আহ্বান জানান।

আইএলও মহাপরিচালক একটি উন্নততর কর্মজগত নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও রাজনৈতিক অঙ্গীকারের গভীর প্রশংসা করেছেন।

তিনি শ্রম খাতের সংস্কার, শোভন কাজ এবং সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টা ও অগ্রাধিকারগুলোর প্রতি সংস্থাটির অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

এএইচ