জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’ ঘোষণায় সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশে এখন
0

জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’ ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ (বুধবার, ২২ জুলাই) জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ মুজিবের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং যুদ্ধে নেতৃত্বের মাধ্যমে যুদ্ধে অংশ নেয় এই জাতি।’

আরও পড়ুন:

এসময় জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করে এই দেশের প্রতিটি নাগরিককে এক ছাতার নিচে অন্তর্ভুক্ত করেছেন বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘ধর্ম এবং ভাষার মাধ্যমে ৪৭ এর পর জাতিকে সংহত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ৭১ এর পর বাঙ্গালী জাতীয়তাবাদও টেকেনি। শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে এদেশের প্রতিটি মানুষ এ দেশের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছে।’

এফএস