বিএনপিকে ফ্যাসিবাদের দল বলাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশে এখন
0

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ২৭ জুলাই) সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এসময় জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহবান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কি-না এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসম তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি।’

এসময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি এই শীর্ষ নেতা। জানান, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।

জেআর